1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালকের ঘটনাস্থলে মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে শুক্রবার সকালে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। একটি বাসের ধাক্কায় মারা গেছেন ৬০ বছর বয়সী ভ্যানচালক লিয়াকত আলী। নিহত লিয়াকত আলী হরিশংকর গ্রামের শাহজাহান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোদালিয়া গ্রাম থেকে ভ্যান চালিয়ে দুই শিশুকে নিয়ে হাটগোপালপুর মর্নিং সান কিন্ডারগার্ডেনে যাচ্ছিলেন লিয়াকত আলী। পথিমধ্যে তিনি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজ এলাকায় পৌঁছালে মুজিবনগর থেকে কুয়াকাটা যাওয়ার পথে নিউ মর্ডান এক্সপ্রেস নামক একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক লিয়াকত আলী ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার বিষয়ে জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট