1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

গণ অধিকার পরিষদের নেতার ওপর হামলার নিন্দা জাতীয় নাগরিক কমিটির

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা এ হামলাকে ‘অপরাজনৈতিক তৎপরতার বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

গত শনিবার বিকেলে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দলের কর্মসূচিতে ফারুক হাসানের ওপর হামলা হয়। এই হামলাকে ‘পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার তাঁবেদার শক্তির উগ্র আস্ফালন’ হিসেবে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

সংগঠনটির সহমুখপাত্র সালেহউদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।” তারা আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এছাড়া, তারা ফারুক হাসানের সুস্থতা কামনা করেছেন এবং হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট