1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

‘আয়নাঘর’ গণমাধ্যমের জন্য উন্মুক্ত করছে অন্তর্বর্তী সরকার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
আয়না-ঘর

বিগত আওয়ামী সরকারের আমলের বিতর্কিত ‘টর্চার সেল’ হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাচ্ছে গণমাধ্যম। অন্তর্বর্তীকালীন সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

তিনি বলেন, ‘আয়নাঘরে’ গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। সেখানে গিয়ে গণমাধ্যমকর্মীরা দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছিল।

ব্রিফিংয়ে শফিকুল আলম আরও বলেন, বন্দিদের অনেকেই ‘আয়নাঘরে’ দিনের পর দিন আটক থাকার কথা বন্দিশালার দেয়ালে লিখে রেখেছেন।

তিনি বলেন, “গণমাধ্যমকর্মীরা যখন সেখানে যাবেন, তখন তারা নিজের চোখে দেখতে পাবেন কী ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো। আমরা চাই, জনগণের সামনে সত্য উদ্‌ঘাটিত হোক।”

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের মাধ্যমে বিগত সরকারের অপকর্ম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশ করতে চায়। তাই ‘আয়নাঘর’ গণমাধ্যমকর্মীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত সরকারের নির্যাতনের শিকার পরিবারের সদস্যরাও চাইলে এই টর্চার সেল পরিদর্শন করতে পারবেন। এতে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

‘আয়নাঘর’ নামে পরিচিত এই টর্চার সেলটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিরোধীদের আটক করে নির্যাতনের জন্য ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সেখানে গোপন কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

অনেক বন্দি দিনের পর দিন নির্যাতন সহ্য করেছেন, কেউ কেউ নিখোঁজ হয়ে যান, আবার কেউ কেউ কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও গুরুতর শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন।

বিগত সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক মহলেরও নজরে এসেছে। এর আগে কয়েকটি মানবাধিকার সংগঠন ও বিদেশি কূটনীতিকরা এই ‘আয়নাঘর’ নিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন।

প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, “আমরা চাই জনগণ সত্য জানুক। গণমাধ্যমের মাধ্যমে আয়নাঘরের ভেতরের বাস্তব চিত্র জনগণের সামনে আসবে। এতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পরিষ্কার হবে।”

গণমাধ্যমকর্মীদের জন্য নির্দিষ্ট তারিখ ও সময়সূচি শিগগিরই জানানো হবে। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট