1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

পুলিশের প্রধান দায়িত্ব অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা প্রদান: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে দলনিরপেক্ষ ও জনবান্ধব সংস্থায় রূপান্তরের লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর।

আইজিপি বাহারুল আলম এ কথা বলেন বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচ/২০২৩-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

আইজিপি তার বক্তব্যে বলেন, পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব হলো অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখা। তিনি আরও বলেন, “আমরা পুলিশ বাহিনীকে একটি পেশাদার ও ন্যায়ভিত্তিক সংস্থা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।”

শিক্ষানবিশ ক্যাডেট এসআইদের উদ্দেশ্যে তিনি বলেন, “পুলিশের উপপরিদর্শক (এসআই) পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দেশের ৯০ শতাংশ ফৌজদারি অপরাধের তদন্তের দায়িত্ব আপনাদের ওপর ন্যস্ত। একটি সঠিক ও নিরপেক্ষ তদন্তই ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।” তিনি নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই প্রশিক্ষণে অংশ নেন ২২ জন নারীসহ মোট ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঁঞা, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করতে ধারাবাহিকভাবে সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। এই সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের প্রতি পুলিশের জবাবদিহিতা বৃদ্ধি করা এবং পুলিশের কর্মকাণ্ডে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট