1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঘোষেরহাটে অন্তঃসত্ত্বা গাভী জবাই, অভিযোগের পরও প্রশাসনের নীরবতা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে ০৫ মাসের অন্তঃসত্ত্বা গাভী জবাই করে বিক্রি করেছে স্থানীয় কসাই কাওসার মাতুব্বর (২৫) নামে স্থানীয় এক কসাই ও তার লোকজন । কাওসার মাতুব্বর উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের বিলবাড়ি এলাকার সোনামুদ্দিন মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (২৫ জানুয়ারি) অতি সকালে কাওসার মাতুব্বর তার লোক জন নিয়ে গাভীটি জবাই করে অতি নিকটে খালে বাছুরটি পেট কেটে  ফেলে দেওয়ায়, বাছুরটি পানিতে তলিয়ে যাওয়ায় কেউ দেখতে পায়নি। গাভিটির গোস্ত বাজার বিক্রি করে তার লোকজন নিয়ে বাড়িতে চলে যান।
বিকেল ০৩টায় স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী বাবুল মুন্সি খালের চরে মৃত বাছুর’টি  দেখতে  পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ঘোষেরহাট বাজার কমিটিকে জানান। বাজার কমিটির সভাপতি মাকিত শিকদার স্থানীয় লোকজন নিয়ে সরোজমিনে যাচাই করে ঘটনার সত্যতা পেয়ে তিনি জিয়ানগর থানায় অবহিত করলে তাৎক্ষণিকভাবে থানার সেকেন্ড অফিসার আব্দুল জলিল ও এসআই আশিকুজ্জামান ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সেকেন্ড অফিসার আব্দুল জলিল জানান, আমরা ঘটনার সততা পেয়েছি। কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা ভেটেরিনারি সার্জেন্ট এর মাধ্যমে ভ্রাম্যমান আদালতকে অবহিত করেন। ভ্রাম্যমান আদালত যাচাইপূর্বক অপরাধীকে অর্থদণ্ড বা কারাদন্ড  প্রদান করলে আমরা তা বাস্তবায়ন করতে পারবো।
কমিটির সভাপতি মাকিত শিকদার ভেটেরিনারি সার্জেন্ট ডা: মো: মহিউদ্দিন কে অবহিত করলে তিনি প্রথমে গরিমসি করলেও একাধিক লোকের ফোন দেওয়ায় তিনি ঘটনাস্থলে আসেন ও স্থানীয় লোকজনদের নিয়ে পরিদর্শনপূর্বক তিনি জানান,  ঘটনাটি যেহেতু সকালে ঘটেছে আপনারা অবহিত করেছেন বিকেলে, আপনারা যেহেতু হাতে নাতে ধরতে পারেননি সেক্ষেত্রে প্রমাণের যথেষ্ট অভাব রয়ে গেছে। সাথে সাথে হাতেনাতে ধরতে পারলে  আমরা ব্যবস্থা নিতে পারতাম। বাছুরটি যেহেতু পাওয়া গেছে খালের চরে  সে ক্ষেত্রে অন্য কোথা থেকেও ভেসে আসতে পারে।
পরবর্তীতে আপনারা হাত নাতে ধরতে পারলে আমরা ব্যবস্থা নিতে পারব। আমি উপজেলা নির্বাহী অফিসার কে লিখিত অভিযোগের মাধ্যমে অবহিত করব।
তার এরূপ মন্তব্যের কারণে ও ঘটনা অন্য দিকে ধাবিত করার কারণে স্থানীয় জনগণের মাঝে বিরূপ প্রভাব  দেখা যায়। এজন্য জনগণ সার্জনকে দায়িত্ব অবহেলার কারণে দোষারোপ করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত কাওসার মাতুব্বর এর নাম্বারে  একাধিকবার ফোন দিলে ও তিনি কলটি কেটে দিয়ে মোবাইলটি বন্ধ করে রাখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট