1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে উচ্চ মূল্যের স্কোয়াশ সারা জাগিয়েছে

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
স্কোয়াশ

দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রথমবারের মতো উচ্চ মূল্যের সবজি স্কোয়াশের চাষ শুরু হয়েছে, যা ব্যাপক সাড়া ফেলেছে। দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তাঁড় গাও ইউনিয়নের বাইশপুর গ্রামে কৃষক মো. আলী হোসেন এই প্রদর্শনী করেছেন।

কৃষক আলী হোসেন জানান, উপজেলা কৃষি অফিসে প্রশিক্ষণ নেওয়ার পর কৃষি অফিসার তাকে স্কোয়াশ চাষে উৎসাহিত করেন। প্রশিক্ষণের পর তিনি সুপার এক্সেল জাতের স্কোয়াশের বীজ, সার এবং আনুষঙ্গিক খরচ বাবদ তিন হাজার টাকা সহায়তা পান। তিনি গত নভেম্বর মাসে স্কোয়াশের বীজ রোপণ করেন। বর্তমানে তার বিশ শতক জমিতে ছয়শটি স্কোয়াশ গাছ রয়েছে, এবং প্রতিটি গাছে পাঁচ থেকে ছয়টি ফল ধরেছে। একেকটি ফলের ওজন এক থেকে দুই কেজি পর্যন্ত হচ্ছে।

আলী হোসেনের হিসাব অনুযায়ী, তার মোট খরচ হয়েছে ছয় থেকে সাত হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী তিন মাসের মধ্যে তিনি আশি হাজার টাকার স্কোয়াশ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। ভবিষ্যতে তিনি বাণিজ্যিকভাবে স্কোয়াশ চাষ করার পরিকল্পনা করেছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহন বীশ জানান, এই প্রদর্শনীতে সার্বক্ষণিক সহায়তা ও তদারকি করছেন উপসহকারী কৃষি অফিসার মো. মাহফুজুল হাসান। বর্তমানে স্থানীয় বাজারে স্কোয়াশ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কৃষকদের জন্য একটি লাভজনক সম্ভাবনা সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট