1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুর -১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
তুরাগ থানার আমির মো. মতিউর রহমান

৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ আলিয়া মাদ্রাসা হলরুমে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার রোকনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হলেন বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য, দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি এবং তুরাগ থানার আমির মো. মতিউর রহমান। তার নাম ঘোষণার পর, তিনি কাহারোল উপজেলায় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করতে আসলে, কাহারোল উপজেলার নেতৃবৃন্দ তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

প্রার্থীর নাম ঘোষণার পর কাহারোল উপজেলায় এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. তরিকুল ইসলাম, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. আ. রাজ্জাক, উপজেলার জামায়াত, যুব সমাজ ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট