1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক

উপজেলার আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খান। শনিবার (৯ মে) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হলদিয়া এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

দক্ষিণ হলদিয়ার হুমায়ন দেওয়ানের বাড়িতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈঠকে উপস্থিত স্থানীয়দের সম্মতি ও সমর্থন পেয়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান।

নিজের বক্তব্যে আতাউর রহমান খান বলেন, “আমি সব সময় ইউনিয়নবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনেও আপনাদের দোয়া ও সমর্থন চাই। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে হলদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করতে কাজ করবো।”

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তাসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। সাধারণ মানুষের সমস্যা সমাধানে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিশিষ্ট সমাজসেবক হানিফ দেওয়ান-এর সভাপতিত্বে এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিচুর রহমান সরদার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম শেখ, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান শেখসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন সোহেল দেওয়ান, মঞ্জুর দেওয়ান, বাবু শিকদার, জুয়েল শিকদার, বাবুল টেপা, মানিক শেখ, জিকু শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়দের মতে, নির্বাচনের আগে এমন উঠান বৈঠক সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে। এতে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা সম্ভব হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট