1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

“জাগো বাহে তিস্তা বাঁচাই” দুই দিনের কর্মসূচি শুরু

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
তিস্তা নদী রক্ষা

“জাগো বাহে তিস্তা বাঁচাই” শ্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুই দিনের কর্মসূচি শুরু করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

কর্মসূচির বিবরণ,  তারিখ: সোমবার (১৭ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), অংশগ্রহণকারীর সংখ্যা: রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাট জেলার সাধারণ মানুষ, স্থান: তিস্তা নদীর ১১টি পয়েন্ট, লক্ষ্য: বিশ্ববাসীকে তিস্তা পানি বৈষম্যের বিষয়টি জানানো।

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির নেতারা জানান, তিস্তা নদী বেষ্টিত উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পানি বৈষম্যের শিকার। বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি বাস্তবায়িত হয়নি। আন্দোলনের অন্যতম নেতা, গঙ্গাচড়া উপজেলা বিএনপি আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু বলেন, আন্দোলনকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে।

অবস্থান কর্মসূচি: তিস্তার তীরে তাঁবু খাঁটিয়ে অবস্থান কর্মসূচি, সংস্কৃতিক অনুষ্ঠান: মঞ্চ বানিয়ে সংগীত ও নাটক পরিবেশনা, বক্তব্য প্রদান: স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মতামত।

সরেজমিনে দেখা যায়, তিস্তা সেতুর সামনে রংপুরের গঙ্গাচড়া উপজেলা এবং পেছনে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে যোগ দিয়েছেন। তাঁবু খাটানো হয়েছে এবং সকাল থেকে অংশগ্রহণকারীরা আসতে শুরু করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট