1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

‘শত্রুতার জেরে’ ৯৫০ কলা গাছ কেটে ফেললো প্রতিপক্ষ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৯৫০ সাগর কলার গাছ কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন।
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৯৫০ সাগর কলার গাছ কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। ছবি: জাকিরুল ইসলাম

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৯৫০ সাগর কলার গাছ কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা।

মঙ্গলবার রাতে উপজেলার বাঁশচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো: সোহেল রানা জানায়, ১৫ থেকে ২০ দিন পর কলা গুলো পরিপক্ব হতো তখন আমি কলা গুলো বিক্রি করতে পারতাম। আমি কৃষি ব্যাংক থেকে ঋণ করে বাগান করেছিলাম। আমার বাগান নষ্ট করেছে বাঁশচড়া এলাকার আবদুল মান্নান ও তার ছেলে আবু সাঈদ সহ আরও কয়েকজন। তারা আমার প্রায় ৫ লক্ষ টাকার কলা গাছ কেটে আমাকে সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছে আমি এখন ”কি করবো-কোথায় যাবো” এভাবেই অশ্রুসিক্ত কণ্ঠে কথা গুলো বলছিলেন ক্ষতিগ্রস্ত কৃষক সোহেল রানা।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী একই এলাকার মফিজুল, ফারুক, নাজমা, আসমা, মৌসুমিসহ আরো কয়েকজন জানান, কোন কিছু বুঝে উঠার আগেই আব্দুল মান্নান ও তার ছেলে আবু সাঈদ মিলে তারা আরও ৫-৬ জন লোককে সঙ্গে নিয়ে এসে কলাগাছগুলি নির্দয়ভাবে কেটে ফেলে। এতে সোহেলের অনেক ক্ষতি হয়েছে। আমরা এদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট