1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং

প্রতিশ্রুতি দেওয়া ৪ দফা দাবী বাস্তবায়ন ও দাবীর বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং (ম্যাটস)’র শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে সংগঠনটির কেন্দ্রীয় দাপ্তরিক সম্পাদক আবু বকর সিদ্দীক, জেলা শাখার সভাপতি মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক সাগর পাল, মেডিকেল সহকারী রুহুল আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর পর ধরে ম্যাটস শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবী পুরণে আন্দোলন করে আসছে। গত ২২ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রনালয় দাবী বাস্তবায়নে ৩ দিনের সময় নিয়ে তা আজও পুরণ করেনি। এছাড়াও আমাদের যৌক্তির দাবী নিয়ে কিছু মহল কটুক্তি ও মিথ্যাচার করছে। সংবাদ সম্মেলন থেকে দ্রুত দাবী বাস্তবায়নের আহ্বান জানানো হয় সেই সাথে কটুক্তির প্রতিবাদ জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট