1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

মহেশপুরে জামায়াত ও বিএনপির কর্মীদের সংঘর্ষে ৬ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
মহেশপুরে জামায়াত ও বিএনপির কর্মীদের সংঘর্ষে ৬ জন আহত

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। বুধবার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার মহেশপুরের ভৈরবা বাজারে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে বিএনপির সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দা পাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন বলেন, গতকাল একটি মারামারির ঘটনা ঘটেছিলো। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। উভয় পক্ষ বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট