1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

কালীগঞ্জে কর্মরত সকল শিক্ষকদের সন্মানে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
শিক্ষকদের সন্মানে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষকদের সন্মানে শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের একাদশ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। ইফতার পূর্বে আলোচনায় ফিরোজ বলেন, একটি সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসিম। আমিও একজন শিক্ষক পরিবারের সন্তান। বিগত একাদশ সংসদ নির্বাচনে আমি ধানের শীষের প্রার্থী ছিলাম। কিন্তু তখন স্বৈরাচারী বিতারিত আ’লীগ সরকার ভোট ডাকাতি করে আমাকে পরাজিত করেছিল। ওই নির্বাচনে আপনারাই ভোটের দ্বায়িত্ব পালন করেছিলেন। শেখ হাসিনার নিৰ্দ্দেশে আপনার ওই অন্যায় কাজ করতে বাধ্য হয়েছিলেন। এখন দেখেন সেই ভোট চোর শেখ হাসিনা জনরোষে পালাতে বাধ্য

হয়েছে। আপনারা এখন স্বাধীন। এখন থেকে সকল অন্যায়ের প্রতিবাদ করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকব।

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে ইফতার পূর্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক ডাঃ নুরুল ইসলাম, কলেজ শিক্ষকদের পক্ষে- রাশেদ সাত্তার তরু, রবিউল ইসলাম,

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল হোসেন ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নেহার বেগম প্রমুখ।

উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠুর বিএনপি নেতা শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক- নজরুল ইসলাম তোতা, অহেদ লস্কর, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ ও যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে ইফতার সম্পন্ন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট