1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে আবেগঘন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
আবেগঘন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পবিত্র কোরআন থেকে ক্বিরাত পাঠ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ২১ রমজান কালীগঞ্জ পৌরসভাধীন চাপালি প্রামবাসি আয়োজিত এ প্রতিযোগীতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে ৯ জন হাফেজ অংশ নেন। এরমধ্যে তিনজনকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়। বিজয়ী প্রথম সাইফ রহমান ১০ হাজার টাকা, দ্বিতীয় ফাহিম হাসান ৬ হাজার টাকা এবং তৃতীয় কুতুব উদ্দীনকে ৪ হাজার টাকা পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়। বাকি ৬ প্রতিযোগীকেও পুরস্কৃত করা হয়।

রমজান মাসের শুরু থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার ৬৮ জন হাফেজের অংশগ্রহনে প্রথম পর্ব শুরু হয়। ৪ পর্বে শুদ্ধ কোরআন তেলওয়াত করে চুড়ান্ত পর্বে উঠে আসে ৯ জন প্রতিযোগী। মাসব্যাপী ক্বিরাত পাঠের চুড়ান্ত পর্বে উঠে আসা প্রতিযোগীরা হলেন বলিদাপাড়া কাওমী মাদ্রাসা থেকে সাঈফ রহমান, ফাহিম হাসান, কুতুব উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মুহাঃ মাহদী হাসান, রিফাত হাসান ও মোঃ হাবিবুল্লাহ, মাদরাসাতু মিনহাজিন নবওওয়াত থেকে হুজাইফা রহমান এবং বাইতুস সালাম হাফেজীয়া মাদরাসা থেকে আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে চাপালী জামে মসজিদের সহ-সভাপতি এসএম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্বিরাত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান। মাসব্যাপী কোরআন তেলোওয়াত প্রতিযোগীতার অনুষ্ঠানে বিচারক হিসাবে দ্বায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ কুরী মো. আবু বক্কর সিদ্দিকী ও হাফেজ মো. নুরে আলম হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট