1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শেখ মুজিবের ভাষণ প্রচার করায় হামলা আহত -১, মাইক ভাংচুর

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
মাইক ভাংচুর

শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালিয়ে একজনকে আহত ও মাইক ভাংচুর করেছে। বুধবার সকাল ৯ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ চলাকালে এ ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা সংসদের কেয়ার টেকার সাগর হোসেন নামে ১জন আহত ও মাইকের কিছু অংশ নিয়ে গেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

কালীগঞ্জ শহরের দেশ মাইক এন্ড অডিও এ্যাড প্রতিষ্টানের স্বত্তাধিকারী ইয়াকুব আলী বাবর জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। তিনি শুনেছেন, ওই ভবনের কেয়ার টেকার সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে নিষেধও করে। কিন্তু এরপরও মুজিবের ভাষণ চলতে থাকে। মাইকে এমন ভাষণ প্রচার শুনতে পেয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা সকাল ৯ টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়। তারা কেয়ার টেকার সাগর হোসেনকে মারপিট করে আহত ও মাইক ভাংচুর শেষে তার হরেন নিয়ে যায়। এ ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আহত সাগর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন জানান, হামলা বা মারপিট ঘটনার বিষয়টি তিনি কিছুই জানেন না। কেয়ার টেকার সাগর তাকে ভাষণ প্রচার নিয়ে কিছুই বলেনি। কেউ বা দুষ্ট চক্র তাদের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাতে পারে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম জানান, এই বিষয়টা আমার কিছুই জানা নেই। আপনার মাধ্যমেই জানলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট