1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বিএনপির হতাশা: প্রধান উপদেষ্টার ভাষণে রোডম্যাপের অনুপস্থিতি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
বিএনপির হতাশা

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হতাশা ব্যক্ত করেন।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণে আমি অত্যন্ত হতাশ হয়েছি। তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি এবং স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ করেননি। অথচ এটাই সত্য ইতিহাস।”

তিনি আরও বলেন, “আমরা চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, সে ইতিহাস আবারও বিকৃত হোক। প্রকৃত সত্য উদঘাটন করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি। যত দ্রুত গণতান্ত্রিক সরকারে ফেরা যাবে, তত দ্রুত দেশের সমস্যাগুলোর সমাধান হবে।”

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, “একটি ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই জাতির ওপর নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুপ্ত হত্যা করেছে, গুম-খুন করেছে। তবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ পেয়েছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দেবে।

প্রধান উপদেষ্টার বক্তব্যে আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, “এটি কোনো স্পষ্ট রোডম্যাপ নয়। আমরা বারবার বলে আসছি, দ্রুত ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে, না হলে চলমান সংকট কাটবে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না; বরং জাতির স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই আমরা নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা একটি নির্বাচিত সংসদ ও সরকারের দাবি করছি।”

এসময় বিএনপি মহাসচিব, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট