1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কৃষি জমির উপরি-স্তর কর্তনে ২ বছরের কারাদণ্ড: কঠোর নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
কৃষি জমির উপরি-স্তর কর্তন ও অনুমতি ছাড়া ভরাটে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আইন লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা।

কৃষিজমির উর্বরতা রক্ষা ও অনিয়ন্ত্রিত মাটি কাটার প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়। কৃষি জমির উপরি-স্তর কর্তন, খনন বা অনুমতি ছাড়া ভরাট করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাঠ প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সায়রাত অনুবিভাগ) সাবেরা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার কোথাও কোথাও জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত না করেই অসাধু একটি চক্র রাতের আঁধারে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির উপরি-স্তর কর্তন ও খননের সঙ্গে জড়িত হচ্ছে।

ভূমি মন্ত্রণালয় জানায়, কৃষিজমির উপরি-স্তর কর্তনের ফলে জমির স্বাভাবিক উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি উৎপাদনের ওপর, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এ ধরনের অপরিকল্পিত কার্যক্রম দীর্ঘমেয়াদে পরিবেশ ও কৃষি খাতকে ক্ষতির মুখে ফেলছে।

চিঠিতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১৩ ধারার উল্লেখ করে বলা হয়— জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরি-স্তর কর্তন করা অথবা রেকর্ডীয় মালিকের অনুমতি ছাড়া জমি বালু বা মাটি দিয়ে ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে জড়িত ব্যক্তিকে অনধিক দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে।

এই প্রেক্ষাপটে ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে, আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে। মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করে কৃষিজমি সুরক্ষায় কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিঠির অনুলিপি অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন), ভূমি মন্ত্রণালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। এর মাধ্যমে সারাদেশে সমন্বিতভাবে এই আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট