1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

খালেদা জিয়ার প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক: ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়ার প্রয়াণে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় ঢাকায় সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা নিষিদ্ধ।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এই শোককালীন সময়ে রাজধানী ঢাকায় সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোকের মর্যাদা রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক আয়োজন করা যাবে না।

ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়েছে, শোককালীন সময়ে ডিজে পার্টি, শোভাযাত্রা, আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানোসহ জনদূর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রীয় শোক পালনে সকল নাগরিকের সহযোগিতা একান্তভাবে কাম্য। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট