1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

পঞ্চগড়ে আমন ধান-চাল সরকারিভাবে ক্রয় কার্যক্রম শুরু

এম.এম.এ.জিন্নাহ্ রানা পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সরকারিভাবে আমন ধান ও চাল ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ২৫৬ মেট্রিক টন ধান এবং ১,৪৭৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আমন ধান ও চাল ক্রয় কার্যক্রম। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার, স্থানীয় কৃষক প্রতিনিধি এবং মিল মালিকরা। স্থানীয় কৃষকরা জানান, ন্যায্যমূল্যে সরাসরি সরকারের কাছে ধান বিক্রির এ সুযোগ তাদের জন্য একটি বড় স্বস্তি এনে দেবে।

এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার বলেন, এ মৌসুমে দেবীগঞ্জ উপজেলায় মোট ২৫৬ মেট্রিক টন ধান এবং ১,৪৭৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৪ টাকা এবং চাল ৫০ টাকায় সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল ক্রয় করলে তাদের ন্যায্য দাম নিশ্চিত হয় এবং এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন। একইসঙ্গে খাদ্য নিরাপত্তায়ও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস বলেন, কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো অনিয়মের সুযোগ রাখা হবে না এবং ক্রয় কার্যক্রম স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হবে।

এ কার্যক্রমের মাধ্যমে কৃষক ও সরকারের মধ্যে সরাসরি লেনদেন বৃদ্ধি পাওয়ায় স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট