1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে খাল দখল ও ৪ একর কৃষিজমি ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী সাতক্ষীরার বৈশাখী উদ্যোক্তা মেলায় দর্শনার্থীদের ভিড় ও রঙিন স্টল রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই দেশে জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতায়, ডিজেল-অকটেন-পেট্রলে বড় বৃদ্ধি ডোমারে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব, আটক পুলিশ সদস্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তা হরমুজ প্রণালিতে আটকে ‘বাংলার জয়যাত্রা’, কূটনৈতিক তৎপরতার চেষ্টা চলছে ইসরায়েল ‘নিরাপত্তা’কে ঢাল বানিয়ে ভূখণ্ড বাড়াচ্ছে: তুরস্ক খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ, তদন্তের দাবি নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকে ডুবে দুই শিশুর মৃত্যু

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের শিক্ষা শিবিরে অংশগ্রহণকারীরা
আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত। ছবিঃ মনিরুল সর্দার

সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ শিক্ষাশিবিরে সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মসূচি জ্ঞানচর্চা, সংগঠনগত দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক। পরে উদ্বোধনী বক্তব্যে ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ দায়িত্বশীল কর্মী গঠনে নিয়মিত প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষাশিবিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হয়। আনুগত্য, পরামর্শ ও মোহাসাবা বিষয়ে আলোচনা করেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। তিনি সংগঠনের ভিত মজবুত করতে পারস্পরিক সহযোগিতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

“যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও কুরবানী” বিষয়ে বক্তব্য দেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমীন। তিনি ইসলামী আন্দোলনের ইতিহাস তুলে ধরে কর্মীদের ত্যাগের আদর্শ অনুসরণের আহ্বান জানান। ইনফাক ফি সাবিলিল্লাহ বিষয়ে আলোচনা করেন জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, যেখানে তিনি আল্লাহর পথে ব্যয়ের গুরুত্ব তুলে ধরেন।

বার্ষিক পরিকল্পনার আলোকে সংগঠনের কার্যক্রম পরিচালনা বিষয়ে আলোচনা করেন উপজেলা আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান। তিনি বলেন, সুপরিকল্পিত কার্যক্রমের মাধ্যমেই সংগঠনকে এগিয়ে নেওয়া সম্ভব।

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে “নির্বাচনের প্রস্তুতি ও আমাদের করণীয়” বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুরতাজা। তিনি দায়িত্বশীল নেতাকর্মীদের সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এছাড়া ইউনিটের মাসিক রিপোর্ট সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করেন উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস এবং বায়তুলমালের আয়-ব্যয় ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য এ.বি.এম. আলমগীর পিন্টু।

ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারি শহিদুজ্জামান বাবলু, ইউনিয়ন টিম সদস্য বেলাল হোসেন, মাওলানা যুবায়েরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান ও ডা. রবিউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

দিনব্যাপী এই শিক্ষা শিবিরের মাধ্যমে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট