1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকাসক্ত স্বামী হানিফ আলী তার স্ত্রী হালিমা খাতুনকে নেশার টাকার জন্য গলা কেটে হত্যার চেষ্টা করেছে। তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, স্বামীকে পুলিশ আটক করেছে।

ঝিনাইদহের কালীগঞ্জে নেশার টাকার জন্য নিজের স্ত্রীকে হত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি। মঙ্গলবার দুপুরে পৌর শহরের আড়পাড়া নদী পাড়ায় এই ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় হালিমা খাতুন (৩২) নামের গৃহবধূকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, হালিমা খাতুন তার দুই কন্যাকে নিয়ে শহরের আড়পাড়া নদী পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি এলাকায় বিভিন্ন মানুষের ঘরে কাজ করে সংসার চালাতেন। তার মাদকাসক্ত স্বামী হানিফ আলী আলাদা থাকলেও প্রায়ই টাকার জন্য হালিমাকে মারধর করতেন। গত দুই সপ্তাহেও স্বামীর নির্যাতনের শিকার হন তিনি এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার দুপুরে হানিফ আলী আবার তার বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে হালিমার গলা কেটে দেয়। প্রতিবেশীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালিদ হাসান জানান, হালিমার গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চিকিৎসার পর্যাপ্ত সাপোর্ট এখানে না থাকায় তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত হানিফ আলীকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট