1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশে নির্বাচন নয়: এনসিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন মীমাংসিত না হলে দেশে কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২ মে) বিকেলে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এই বক্তব্য দেন।

আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে, মানবতাবিরোধী অপরাধে জড়িত। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা গণঅভ্যুত্থানের সরকারের অংশ। গণমানুষের ম্যান্ডেট নিয়ে এসেছেন।”

তিনি আরও বলেন, “আগে যেমন সুশীল তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন তেমন নয়। এই সরকার জনগণের সম্মিলিত অভ্যুত্থানের ফল।”

এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগের রাজনীতি চালু রাখার পক্ষে যারা থাকবে, ছাত্রসমাজ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। “সব রাজনৈতিক দলকে একসাথে হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে,”—বলেন তিনি।

আখতার হোসেন দাবি করেন, “যদিও এখনো আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে, আমরা হুঁশিয়ার করে বলছি—এই দলটি নিবন্ধন খাতা থেকে বাদ দিতে হবে। এটি কোনোভাবেই দেশের জন্য উপযুক্ত নয়।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট বাংলাদেশের জনগণ জানিয়ে দিয়েছে, মুজিববাদী আদর্শে আর রাজনীতি চলতে পারে না।”

আখতার হোসেন শেষ বক্তব্যে বলেন, “আগেও এনসিপি আন্দোলনের মাধ্যমে দেশের রাজনীতিতে প্রভাব রেখেছে। এবারও জনগণের ঐক্যের মাধ্যমেই আমরা চূড়ান্ত রাজনৈতিক বিজয় অর্জন করব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট