1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
রেমিট্যান্স

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক বিবৃতিতে এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, জুলাই ও আগস্ট মাসের আকু বিল পরিশোধে ১ হাজার ৫০৩ দশমিক ৫০ মিলিয়ন বা প্রায় ১ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩০৭ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৩৯৭ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৪৩২ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ হাজার ৪৫০ দশমিক ০৬ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভ পাওয়া যায়। বিশ্লেষকদের মতে, আকু বিল নিয়মিত পরিশোধ দেশের অর্থনৈতিক শৃঙ্খলার ইতিবাচক দিক হলেও, রিজার্ভ স্থিতিশীল রাখতে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ আরও জোরদার করা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট