1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
নাটোরের মাধনগর স্টেশনে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন লাগে। যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়ালেও হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বগি আলাদা করার পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে প্রবেশ করলে হঠাৎ একটি বগির চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী বিল্লু সরদার ও সাইদুল ইসলাম জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার কিছুক্ষণের মধ্যেই একটি বগির নিচে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রেখে প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে।

এ বিষয়ে মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম বলেন, “ট্রেনের পরিচালক বিষয়টি জানালে আমরা দ্রুত জরুরি ব্যবস্থা নেই। ত্রুটিপূর্ণ বগি আলাদা করার পর ট্রেনটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখে।”

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট