1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন সভা

উপজেলায় বাংলাদেশ (মাধ্যমিক) শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) সকালে আয়াতুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জরুরি মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুদ্দিন লস্কর, যিনি এপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান মিন্টু, সভাপতি, দিঘলিয়া উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হকমোল্যা মনিরুজ্জামান। এছাড়া উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হাসান এবং সেক্রেটারি মুশফিকুর রহিম-ও সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষকদের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শক্তিশালী শিক্ষক সংগঠন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় সর্বসম্মতিক্রমে মোঃ হাবিবুর রহমান মল্লিক-কে আহ্বায়ক এবং মোঃ আবুল কালাম আজাদ-কে সদস্য সচিব করে বাংলাদেশ শিক্ষক সমিতির দিঘলিয়া উপজেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ভারত বর, মুশফিকুর রহিম, সরোয়ার হোসেন, প্রদীপ বিশ্বাস ও হিরায়রা খাতুন।

নতুন এই কমিটি দিঘলিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া, পেশাগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট