1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

স্পিডবোট ভাড়া পুনর্নির্ধারণ: কোন রুটে কত ভাড়া নির্ধারণ করলো সরকার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
বাংলাদেশে স্পিডবোট ভাড়া পুনর্নির্ধারণের পর ঘাটে চলাচলরত স্পিডবোট

দেশের স্পিডবোট যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী নতুন এই ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন ভাড়ার হার গত ১১ মে থেকে কার্যকর বলে গণ্য হবে।

সরকার জানিয়েছে, যাত্রী সুবিধার কথা বিবেচনায় রেখে শান্ত ও অশান্ত—উভয় ধরনের নৌরুটের জন্য আলাদা ভাড়ার তালিকা চূড়ান্ত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

পরবর্তী ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া হবে ১০ টাকা ৮০ পয়সা। আর এর চেয়ে বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ৮ টাকা ৬৪ পয়সা ভাড়া দিতে হবে। ঝুঁকিপূর্ণ বা অশান্ত নৌরুটের জন্য ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে।

এ ক্ষেত্রে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭ টাকা। পরবর্তী ১০ কিলোমিটারের জন্য যাত্রীদের প্রতি কিলোমিটারে ১৫ টাকা করে ভাড়া দিতে হবে। প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌরুটের ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।

তালিকা অনুযায়ী— আরিচা ঘাট-কাজীরহাট রুটে ভাড়া ২৩৫ টাকা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ভাড়া ১৩০ টাকা, বরিশাল-ভেদুরিয়া রুটে ভাড়া ৩২৫ টাকা, লাহারহাট-ভেদুরিয়া রুটে ভাড়া ১৬০ টাকা, ভৈরব বাজার-নবীনগর রুটে ভাড়া ২৭০ টাকা, নরসিংদী-সলিমগঞ্জ রুটে ভাড়া ২৩৫ টাকা, গলাচিপা-রাঙ্গাবালী রুটে ভাড়া ৩৮০ টাকা, রাঙামাটির দুর্গম নৌরুটগুলোর মধ্যে ফিশারি ঘাট থেকে মারিশ্যা রুটে ভাড়া ৮৬০ টাকা, মাইনি রুটে ৪৮৫ টাকা এবং বরকল রুটে ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

উপকূলীয় ও অশান্ত নৌরুটগুলোর জন্যও আলাদা ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে— কুমিরা-গুপ্তছড়া রুটে ভাড়া ২৬০ টাকা, কক্সবাজার ৬ নম্বর ঘাট-মহেশখালী রুটে ভাড়া ৯৫ টাকা, বয়ার চর (চেয়ারম্যানঘাট)-নলছিরা (হাতিয়া) রুটে ভাড়া ৩২৫ টাকা।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার আশা করছে, নতুন এই ভাড়ার তালিকা কার্যকর হলে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ভাড়া আদায়ের সমস্যা কমবে এবং যাত্রীদের ভোগান্তিও হ্রাস পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট