1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে

ধ্রব রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
টাঙ্গাইলের তাপস বর্ধন কোকো চাষে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের আবহাওয়ায় সফলভাবে ফল ধরছে কোকো গাছ। জানুন তার অনুপ্রেরণামূলক গল্প ও সম্ভাবনার কথা।

দক্ষিণ আমেরিকার আমাজন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোকো গাছ, যেটিকে অনেকেই ‘ঈশ্বরপ্রদত্ত ফল’ বলে থাকেন, এখন বাংলাদেশের মাটিতেও ফল দিচ্ছে। আর এই ব্যতিক্রমী সাফল্যের পেছনে রয়েছেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী গ্রামের এক বৃক্ষপ্রেমিক—তাপস বর্ধন।

২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে সংগ্রহ করা একটি কোকো ফলের বীজ দিয়েই তাপস বর্ধনের কোকো চাষের যাত্রা শুরু। পেশায় চারুকলার ছাত্র হলেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা তাকে এই অনন্য উদ্যোগে যুক্ত করে।

চার বছর আগে তিনি নিজ বাগানে ১৭টি কোকো গাছ রোপণ করেন। এর মধ্যে একটি গাছে এবার ফল এসেছে ১২০টি। সেগুলো থেকে ঘরোয়াভাবে তিনি দুই কেজি কোকো পাউডার তৈরি করতে সক্ষম হয়েছেন।

তাপস বর্ধনের মতে, কোকো গাছ সাধারণত খরা ও অতিবৃষ্টির মতো প্রতিকূলতা সহ্য করতে পারে। তবে জলাবদ্ধতা সহ্য করতে পারে না।
তিনি বলেন, “এই গাছে রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ খুবই কম। তেমন যত্ন না নিয়েও ফল পাওয়া যায়।”
সারা বছর গাছে ফুল এলেও নভেম্বর থেকে জুন পর্যন্ত ফুলের প্রাচুর্য বেশি থাকে, ফলে বছরজুড়েই ফলন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

বাংলাদেশে কোকো গাছের পরীক্ষামূলক রোপণ শুরু হয় ২০১৪ সালে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। সাভারে ভিয়েতনাম থেকে আনা চারায় শুরু হয় এ পরীক্ষামূলক চাষ। তবে বাণিজ্যিক চাষ এখনো সীমিত পর্যায়েই রয়েছে।

কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, “বর্তমানে দেশে চাহিদার সব কোকো আমদানিনির্ভর। কোকো চাষ লাভজনক হতে পারে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয়।”

তাপস বর্ধন ইতোমধ্যে নিজেই একটি নার্সারি তৈরি করেছেন। আগামী জুলাইয়ে তিনি আরও দেড় শতাধিক কোকো গাছ রোপণের পরিকল্পনা করছেন। তার এই সাফল্য দেখে আশপাশের মানুষজনও আগ্রহী হয়ে উঠেছেন, এবং অনেকেই তার কাছ থেকে বীজ নিয়ে কোকো গাছ লাগাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট