1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
ঝিনাইদহ প্রতীকী ম্যারাথন

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) সকালে একটি প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সের প্রায় ২০০ জন তরুণ-তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্য। ৩ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে, সার্কিট হাউজ হয়ে স্বর্ণকার পট্টি, পোস্ট অফিস মোড় ঘুরে শেষ হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে।

দুইটি ক্যাটাগরিতে (পুরুষ ও মহিলা) মোট ২৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং জেলা জামায়াতের সেক্রেটারী আ: আওয়াল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অংশগ্রহণকারীদের পরিবার ও বন্ধু-বান্ধব। এ আয়োজনের মাধ্যমে জেলার তরুণ সমাজের মধ্যে স্বাস্থ্যচর্চা ও জাতীয় চেতনার বিকাশ ঘটেছে বলে মনে করেন আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট