1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

কালীগঞ্জে ৫৫০ কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
কালীগঞ্জে ৫৫০ কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ

২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব রহমান রনি।

কর্মসূচির আওতায় ৫৫০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা দেওয়া হয়। এ ছাড়াও উপজেলার ১১৪টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০০টি নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, কৃষকদের নারিকেল চাষে উৎসাহিত করা, স্থানীয়ভাবে নারিকেলের চাহিদা পূরণ, পারিবারিক ও জাতীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, উপজেলার কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আরও কৃষি প্রণোদনা কর্মসূচি চালু রাখার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট