1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

গুম ও নির্যাতনের ঘটনা এখন আর গুজব নয়, বাস্তবতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
আয়না-ঘর

বাংলাদেশে গুম ও ভয়াবহ নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ এবার স্পষ্টভাবে উঠে এসেছে একটি তদন্ত কমিশনের প্রতিবেদন ‘আনফোল্ডিং দ্য ট্রুথ: এ স্ট্রাকচারাল ডায়াগনসিস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ’-এ। সেখানে ২৫৩ জন গুম হওয়া ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা, শারীরিক নির্যাতন ও মানসিক যন্ত্রণা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, কেউ ৩৯ দিন, কেউবা ৩৯১ দিন পর্যন্ত বন্দি ছিলেন গোপন টর্চার সেলে। কারও হাত-পা বেঁধে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে, আবার কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে। নারীদের ক্ষেত্রে নির্যাতন ছিল আরও বেশি অপমানজনক—ওড়না খুলে রাখা, জানালার সামনে ঝুলিয়ে রাখা, এমনকি পিরিয়ড চলাকালীন সময়ে স্যানিটারি ন্যাপকিন চাওয়া নিয়ে কটূক্তি করাও ছিল এই নির্যাতনের অংশ।

প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে র‍্যাব-২, র‍্যাব-১০, সিপিসি-৩, এবং সিটিটিসি-র ভূমিকাকে। অভিযোগ রয়েছে, এসব বাহিনীর নির্দিষ্ট ইউনিটগুলো সাউন্ডপ্রুফ রুম, ঘূর্ণায়মান চেয়ার, পুলি সিস্টেম ও ওয়াটারবোর্ডিংয়ের মতো পদ্ধতি ব্যবহার করে বন্দিদের ওপর দিনের পর দিন নির্যাতন চালিয়েছে।

শুধু ভুক্তভোগী নয়, তাদের পরিবারগুলোর জীবনও ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। সামাজিকভাবে নিঃসঙ্গতা, অর্থনৈতিকভাবে ধ্বংস, সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া—সব মিলিয়ে গুম কেবল একজন ব্যক্তির নয়, গোটা পরিবারের জীবন বদলে দিয়েছে।

প্রতিবেদনের সবচেয়ে হৃদয়বিদারক অংশ নারীদের অভিজ্ঞতা। এক নারী জানান, তাকে ক্রুশের মতো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। জানালার পাশে ঝুলে থাকার সময় বাহিনীর সদস্যরা ব্যঙ্গ করে বলতো, ‘এমন পর্দা করছিল, এখন সব পর্দা খুলে গেছে।’ নারীরা অনেক সময় স্যানিটারি প্যাড চাইলে সেটাকেও হাসির বিষয় বানানো হতো।

শুধু নির্যাতন নয়, টর্চার সেলের অবস্থাও ছিল ভয়ঙ্কর। ঘরগুলো ছোট ও সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত। টয়লেট ব্যবহার করতে হতো প্রকাশ্যে, শোয়ার জায়গায় পড়ে থাকতো ময়লা ও বর্জ্য। খাবার ছিল অনিরাপদ, ঘুমাতে দেওয়া হতো না, ঠান্ডায় কাঁপতে হতো কম্বল ছাড়া।

২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর গঠিত গুম কমিশন বলেছে, বাস্তব চিত্র আরও ভয়াবহ হতে পারে। তাদের মতে, এই প্রবণতা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটি পরিকল্পিত ব্যবস্থা হিসেবে রূপ নিয়েছে। সঠিক বিচার ও জবাবদিহিতা ছাড়া এই পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।

বাংলাদেশে গুম ও নির্যাতনের ঘটনা এখন আর গুজব নয়, বাস্তবতা। এই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন বন্ধে রাজনৈতিক সদিচ্ছা, শক্তিশালী বিচারিক তদন্ত ও আন্তর্জাতিক নজরদারি প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট