1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লৌহজংয়ে চোখের ছানি অপারেশন করা রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
মুন্সীগঞ্জের লৌহজংয়ে খড়িয়া মুক্তি সংঘের উদ্যোগে চোখের ছানি অপারেশন করা শতাধিক রোগীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শীতের তীব্রতা বাড়তে থাকায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে চোখের ছানি অপারেশন করা রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (সকাল) উপজেলার কুমারভোগ ইউনিয়ন পরিষদ মাঠে শতাধিক অসহায় ও দুস্থ রোগীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন খড়িয়া মুক্তি সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মূলত সেইসব রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়, যাদের সম্প্রতি বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছিল। এতে শীতের এই সময়ে চিকিৎসাসেবা পাওয়া রোগীদের পাশে দাঁড়ানোর একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে বিনামূল্যে চোখের চিকিৎসা, ওষুধ বিতরণ এবং চোখের ছানি অপারেশনের একটি বৃহৎ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নেওয়া ও সফলভাবে অপারেশন সম্পন্ন করা রোগীদের মধ্য থেকেই বৃহস্পতিবার কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোগো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিমুল গনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোগো গ্রুপের পরিচালক ডা. নাহিদ হাসান নিশান। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অসহায় মানুষের চিকিৎসা ও শীতকালীন সহায়তা কার্যক্রম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন বেপারী, আবদুল কাদির সওদাগর, মোহাম্মদ কামাল শেখসহ খড়িয়া মুক্তি সংঘের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কম্বল পেয়ে উপকৃত রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট