1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

ঝিনাইদহে বিএনপির সাবেক পৌর মেয়র মাহবুবার রহমানের ইন্তেকাল, জেলা বিএনপির এক দিনের শোক ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহে বিএনপির সাবেক পৌর মেয়র মাহবুবার রহমান ইন্তেকাল করেছেন। যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জেলা বিএনপি এক দিনের শোক ঘোষণা করেছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাহবুবার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে গত সপ্তাহে তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার বেলা ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত যশোর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি দুই পুত্র, দুই কন্যাসহ বহু রাজনীতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বেলা ১২টায় কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে। এতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানসহ জেলা-উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি শ্রীরামপুরে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাহবুবার রহমানের মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। জেলা বিএনপির পক্ষ থেকে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার কালীগঞ্জ উপজেলা ও জেলা বিএনপির সব ইউনিটে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মরহুমের মৃত্যুকে জেলা রাজনৈতিক অঙ্গনে একটি বড় ক্ষতি হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট