1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নিজেকে দুর্নীতিমুক্ত রেখে শহীদ জিয়ার আদর্শে দেশের জন্য কাজ করতে চাই: জাহাঙ্গীর আলম

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম দুলাল দুর্নীতিমুক্ত থেকে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন।

কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং পিরোজপুর-০১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম দুলাল বলেছেন, নিজেকে দুর্নীতিমুক্ত রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইন্দুরকানী (জিয়ানগর) প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, ছাত্র জীবন থেকেই তিনি জিয়ানগর, পিরোজপুর ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে বহু হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও কখনো নীতি-আদর্শ থেকে সরে যাননি।

তিনি বলেন, কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে থেকে দেশব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সদ্য কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সফলভাবে পালন করেছেন। পাশাপাশি তিনি তার নির্বাচনী এলাকা জিয়ানগর, পিরোজপুর ও নাজিরপুরে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এসেছেন।

জাহাঙ্গীর আলম দুলাল আরও বলেন, “আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তবে আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে জিয়ানগর, পিরোজপুর ও নাজিরপুরের মানুষের কল্যাণে কাজ করব। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে পিরোজপুর-১ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।”

সভায় সভাপতিত্ব করেন ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন মনিরুজ্জামান খান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। ওই সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক মাসুদ, জিয়ানগর উপজেলা যুবদলের সভাপতি মো. আতিকুল রহমান আতিক, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লাভলু, উপজেলা জাসাসের সহ-সভাপতি নাজমুল হুদা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট