1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই দেশে জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতায়, ডিজেল-অকটেন-পেট্রলে বড় বৃদ্ধি ডোমারে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব, আটক পুলিশ সদস্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তা হরমুজ প্রণালিতে আটকে ‘বাংলার জয়যাত্রা’, কূটনৈতিক তৎপরতার চেষ্টা চলছে ইসরায়েল ‘নিরাপত্তা’কে ঢাল বানিয়ে ভূখণ্ড বাড়াচ্ছে: তুরস্ক খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ, তদন্তের দাবি নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকে ডুবে দুই শিশুর মৃত্যু আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডালে দুর্ঘটনার শঙ্কা, দ্রুত অপসারণের দাবি

কালীগঞ্জে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে উপজেলা বিএনপি। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে বাদ্যযন্ত্র ও পতাকা নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির নেতা ইলিয়াস রহমান মিঠু, এবং বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মী অংশ নেন।

বক্তারা বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করা হবে।” তারা আরও বলেন, “ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বেই এই বিজয় সম্ভব।”

সমাবেশ শেষে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি ভূষণ স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে জনতা মোড়ে এসে শেষ হয়। পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় কালীগঞ্জ শহর।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই সমাবেশে বিএনপির বিপুল অংশগ্রহণ আসন্ন নির্বাচনে দলের সক্রিয় উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট