1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকের অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে যান যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক। দ্রুত আরোগ্য কামনা করেন নেতৃবৃন্দ।

খুলনার দিঘলিয়ায় বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকের অসুস্থতার খোঁজ নিতে তার বাসভবনে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক ও খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক। শুক্রবার (৩ অক্টোবর) তিনি হঠাৎ করে আব্দুর রকিব মল্লিকের বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জানা গেছে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর বাড়িতে ফিরে চিকিৎসাধীন আছেন। এ খবর পেয়ে পারভেজ মল্লিক ব্যক্তিগতভাবে তার পাশে দাঁড়ান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে রকিব মল্লিকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সবসময় তার পাশে থাকার আশ্বাস দেন।

পারভেজ মল্লিকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা ফারুক হোসেন, বাদশা মল্লিক, তেরখাদা থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, বিএনপি নেতা আসাবুর রহমান, বারাসাত ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ শেখ, রিপন হোসেন লিপু, সাবেক ছাত্রনেতা ও দিঘলিয়া শ্রমিক দলের নেতা অহিদ শিকদার, মরুনুর জামান মন্জু প্রমুখ।

নেতৃবৃন্দরা অসুস্থ রকিব মল্লিকের পাশে দাঁড়িয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দিঘলিয়ার বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট