1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বাংলাদেশ শিপিং করপোরেশনে যুক্ত হচ্ছে আরও তিনটি জাহাজ: নৌপরিবহন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
নৌপরিবহন খাতে সক্ষমতা ও আয় বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে নতুন তিনটি জাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতেও বাড়ছে আন্তর্জাতিক মানদণ্ডের অনুসরণ।
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে আরও তিনটি জাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের নৌ পরিবহন খাতে সক্ষমতা ও বৈদেশিক আয় বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “সরকার শিপিং খাতকে আধুনিক ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। এরই অংশ হিসেবে আরও তিনটি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।”

শিপ ব্রেকিং শিল্প নিয়েও তিনি আশাবাদী মন্তব্য করেন। সাখাওয়াত হোসেন বলেন, “হংকং কনভেনশনের নিয়ম মেনে চলায় ইতোমধ্যে চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ‘গ্রিন শিপইয়ার্ড’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আরও কিছু ইয়ার্ড বর্তমানে এই স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।”

তবে যেসব ইয়ার্ড এখনো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারেনি, তাদের উদ্দেশ্যে উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা এই সনদ পায়নি, তাদের ধাপে ধাপে ব্যবসা গুটিয়ে নিতে হবে। এখনো বেশিরভাগ ইয়ার্ড আন্তর্জাতিক নিয়ম অনুসরণে পিছিয়ে আছে। সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে এবং মানদণ্ড মেনে চলার জন্য উৎসাহিত করবে।”

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ দেশের নৌপরিবহন খাত ও পরিবেশবান্ধব শিপ রিসাইক্লিং শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট