1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষ, ঘন কুয়াশায় আহত ৬

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়, যান চলাচল সাময়িক বন্ধ ছিল।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা–মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশার মধ্যে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আহত ছয়জন হলেন— নিয়ামত (২২), পিতা গাউস সিকদার, কোটালিপাড়া, গোপালগঞ্জ; ইয়াছিন, পিতা রম্বু খলিফা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ; হায়দার আলী, পিতা আবেদ আলী, মোল্লারহাট, বাগেরহাট; আমেদ মিয়া, পিতা সোনা মিয়া, মোল্লারহাট, বাগেরহাট; জুলেখা আক্তার, স্বামী আসাদুজ্জামান, মোল্লারহাট, বাগেরহাট এবং রেজবি মিয়া, পিতা মাসুদ মিয়া, মোল্লারহাট, বাগেরহাট।

সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, “ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। আমরা দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠাই। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে হাসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটিকে শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান চলছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট