1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার প্রধান আসামি রাহাত আলীকে ভোররাতে উদয়পুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।

ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হোসেন (৪০) হত্যা মামলার প্রধান আসামি রাহাত আলী (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬। সোমবার ভোররাতে সদর উপজেলার উদয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাহাত পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গত শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ইলেকট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই র‍্যাব-৬ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় সোমবার ভোররাতে উদয়পুর এলাকা থেকে আসামি রাহাতকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট