1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাজীগ্রাম নিউ স্টার চ্যাম্পিয়ন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
দিঘলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাজীগ্রাম নিউ স্টার একাদশ ৫-৪ গোলে গোল্ডেন একতা সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুল বারী হেলাল।

দিঘলিয়া উপজেলায় অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে হাজীগ্রাম নিউ স্টার একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার উত্তর হাজীগ্রাম মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় জমজমাট প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টের আসর।

ফাইনালে মুখোমুখি হয় হাজীগ্রাম নিউ স্টার একাদশ ও গোল্ডেন একতা সংঘ পানিগাতী। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকলে খেলার ফল নির্ধারিত হয় টাইব্রেকারে। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হাজীগ্রাম নিউ স্টার একাদশ ৫-৪ গোলে গোল্ডেন একতা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — মোল্লা খাইরুল ইসলাম, এম সাইফুল আমান মিন্টু, আব্দুর রহিম মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, ছেতারা বেগম, মোল্লা নাজমুল হক ও মোল্লা মনিরুজ্জামান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা বেলাল হোসেন, বাদশা গাজী, কুদরত-ই-এলাহী স্পিকার, আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান, আব্দুল কাদের জনি ও গাজী মনিরুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

অনুষ্ঠানে “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” — এই অনুপ্রেরণামূলক স্লোগানটি ব্যানারে প্রদর্শিত হয়, যা যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার বার্তা দেয়।

খেলা দেখতে হাজীগ্রাম ও আশপাশের এলাকা থেকে অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উত্সাহিত করেন। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট