1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

ভারতে করোনার নতুন ধরন: বাংলাদেশে ভ্রমণ সতর্কতা ও নজরদারি জোরদার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
এশিয়ায় আবারও বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ: ব্লুমবার্গ
২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪ জন।

পার্শ্ববর্তী দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়াতে থাকায় বাংলাদেশে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৯ জুন) সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতে নতুন কিছু করোনা সাব-ভ্যারিয়েন্ট যেমন এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১ ছড়িয়ে পড়ছে।
এই ভাইরাসগুলো মূলত অমিক্রনের শক্তিশালী উপধরন, যেগুলোর সংক্রমণ ক্ষমতা বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আন্তর্জাতিক যাত্রীদের মাধ্যমে নতুন ধরনগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারে। তাই ভারতসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ভ্রমণে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি (IHR-2005) অনুযায়ী স্বাস্থ্য স্ক্রিনিং ও নজরদারি জোরদার করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। আইসিডিডিআরবি-এর গবেষকেরা XFJ ও XFC নামের দুটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন, যেগুলো অমিক্রন JN-1 এর উপধরন।
পরিস্থিতি এখনও আশঙ্কাজনক পর্যায়ে না পৌঁছালেও দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 ব্যক্তিগত সতর্কতা, সাবান দিয়ে অন্তত ২৩ সেকেন্ড ধরে হাত ধোয়া, নাক-মুখ ঢেকে মাস্ক পরিধান করা, আক্রান্ত ব্যক্তির থেকে কমপক্ষে ৩ ফুট দূরে থাকা, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা, হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা।

দেশের প্রবেশপথে (এয়ার, ল্যান্ড, সি পোর্ট) করণীয়, IHR ডেস্কে স্বাস্থ্য স্ক্রিনিং ও নজরদারি জোরদার, থার্মাল স্ক্যানার/হ্যান্ডহেল্ড থার্মোমিটারে নন-টাচ পদ্ধতিতে তাপমাত্রা পরীক্ষা, পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিই সরবরাহ নিশ্চিত করা, জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো, জরুরি প্রয়োজন ছাড়া ভারত ও আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ না করা।

সন্দেহজনক রোগীর ক্ষেত্রে করণীয়, অসুস্থ হলে ঘরে থাকা, মারাত্মক অসুস্থ হলে হাসপাতালে যোগাযোগ, রোগীকে মাস্ক পরতে উৎসাহিত করা, প্রয়োজনে আইইডিসিআর হটলাইনে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগ।

ভারতসহ পার্শ্ববর্তী অঞ্চলে করোনার নতুন ও শক্তিশালী ধরন ছড়িয়ে পড়ছে। সংক্রমণ প্রতিরোধে শরীরচর্চা, হাইজিন ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।
সরকারি নির্দেশনার প্রতি সচেতন থাকলে এ সংকটও মোকাবিলা করা সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট