1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বৈরী আবহাওয়ায় উত্তাল কক্সবাজার সমুদ্রসৈকত, ভাঙনে তলাচ্ছে ঝাউবন ও পর্যটন কাঠামো

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
কক্সবাজার সৈকতে ভয়াবহ ভাঙন, উপড়ে যাচ্ছে ঝাউগাছ ও পর্যটন কাঠামো

বৈরী আবহাওয়া ও মৌসুমি নিম্নচাপের প্রভাবে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত। অতিরিক্ত জোয়ারে প্রতিনিয়ত পানি ঢুকছে লোকালয়ে, আর উত্তাল ঢেউয়ে উপকূলজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। বেলাভূমির বিভিন্ন পয়েন্টে ভেঙে পড়েছে হাজারো ঝাউগাছ, তলিয়ে গেছে পর্যটন কাঠামো, দোকানপাট, পুলিশ বক্স এবং ওয়াচ টাওয়ার।

লাইফ গার্ড কর্মী মুহাম্মদ ওসমান জানান, জোয়ারের পানির উচ্চতা ৪ থেকে ৫ ফুট পর্যন্ত বেড়ে যাওয়ায় জিও ব্যাগও ঢেউ ঠেকাতে পারছে না। ঢেউয়ের তীব্রতায় ঝাউগাছের গোড়া থেকে বালি সরে গিয়ে গাছ উপড়ে পড়ছে। পর্যটকদের পানিতে নামা নিরুৎসাহিত করা হচ্ছে এবং বিচ এলাকায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, লাবণী, সুগন্ধা, শৈবাল, কলাতলী, কবিতা চত্বরসহ বেশ কয়েকটি পয়েন্টে সৈকতের বেলাভূমি মারাত্মক ভাঙনের কবলে পড়েছে। শৈবাল পয়েন্টে ভেঙে পড়েছে একটি ওয়াচ টাওয়ার ও বিদ্যুৎ খুঁটির উপর ঝাউগাছ, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা।

কক্সবাজার বন বিভাগ সূত্রে জানা যায়, ১৯৭০-এর দশক থেকে প্রায় ৩০০ হেক্টর জুড়ে সাড়ে সাত লক্ষাধিক ঝাউগাছ রোপণ করা হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের প্রবল তোড়ে সেগুলো একে একে বিলীন হয়ে যাচ্ছে। বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের অভিমত—আধুনিক এবং দীর্ঘমেয়াদি বাঁধ ছাড়া উপকূল রক্ষা করা সম্ভব নয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, “প্রতি বছর জিও ব্যাগ বসিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়, তবে তা স্থায়ী সমাধান নয়। আধুনিক বাঁধ নির্মাণ ছাড়া উপকূল রক্ষা অসম্ভব।”

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ভারী বর্ষণ এবং পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, “প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা যায় না, তবে ক্ষতিরোধে প্রস্তুতি নেওয়া জরুরি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।”

উপকূলীয় এলাকার এমন পরিস্থিতি শুধু পর্যটনখাত নয়, সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্যও হুমকিস্বরূপ। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট