1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে পানিতে ডুবে নবম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে পানিতে ডুবে নবম শ্রেণির ছাত্র ঠাকুর মনি দেবনাথের মর্মান্তিক মৃত্যু। বন্ধুদের সঙ্গে পুকুরপাড়ে বেড়ানোর সময় পা পিছলে পানিতে পড়ে যায় সে। ফায়ার সার্ভিসের দীর্ঘ উদ্ধার তৎপরতার পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ঠাকুর মনি দেবনাথ (রুদ্র) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুর মনি ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঠাকুর মনির স্থায়ী বাড়ি বিরল উপজেলার তরঞ্জা এলাকায় হলেও বর্তমানে সে পরিবারসহ কাহারোল উপজেলার সদরের নিজিয়া গ্রামে বসবাস করত। তার বাবা শ্যামল দেবনাথ এলাকায় পরিচিত ব্যক্তিত্ব।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, দুপুরে ঠাকুর মনি আরও তিন বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে ঘুরতে যায়। পুকুরের পাড়ে হাত ধরাধরি করে দৌড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে ঠাকুর মনি এবং তার বন্ধু জিষ্ণু পানিতে পড়ে যায়। অপর দুই বন্ধু দ্রুত জিষ্ণুকে উদ্ধার করলেও ঠাকুর মনি পানির গভীরে তলিয়ে যায়। দুই বন্ধু ও আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি।

তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তারা ঠাকুর মনিকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরাও এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট