1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জ জলপাই হাটে দিনে কোটি টাকার লেনদেন

এম.এম.এ.জিন্নাহ্ রানা, পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
পঞ্চগড়ের দেবীগঞ্জ হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার জলপাই বেচাকেনা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে চাষি ও পাইকাররা এসে অংশ নিচ্ছেন এই ঐতিহ্যবাহী জলপাই বাজারে, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবদারু তলায় অবস্থিত ঐতিহ্যবাহী জলপাই হাটে প্রতিদিন চলে ব্যাপক বেচাকেনা। সকাল থেকে জমে ওঠা এ হাটে পঞ্চগড়সহ আশপাশের পাঁচ জেলার চাষিরা ভ্যান, পিকআপ ও ট্রাক ভর্তি জলপাই নিয়ে আসেন। এরপর আড়তে স্তূপ করে রাখা হয় সবুজ জলপাই, শুরু হয় পাইকারি ক্রয়-বিক্রয়।

দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও ব্যবসায়ীরা এখানে জলপাই কিনতে আসেন, এমনকি এখানকার জলপাই বিদেশেও রপ্তানি হয়। প্রতিবছর ভাদ্র মাস থেকে শুরু হয়ে প্রায় পাঁচ মাস চলে এই বেচাকেনা। চাষিরা জানান, ৩০ থেকে ৮০ টাকা কেজি দরে জলপাই বিক্রি হয়, যা থেকে তারা বছরে লাখ লাখ টাকা আয় করেন। এতে গ্রামীণ অর্থনীতিতে প্রাণ ফিরে আসে এবং স্থানীয় বেকারদের কর্মসংস্থান হয়।

বিশেষ সূত্রে জানা গেছে, প্রতিদিন এই হাটে প্রায় কোটি টাকার লেনদেন হয়। সরকারেরও এখানে থেকে বিপুল রাজস্ব আয় হয়। হাট কর্তৃপক্ষ জানায়, জলপাই হাটকে ঘিরে প্রায় দেড় হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই হাটের উন্নয়নে সরকারি সহায়তা কামনা করেছেন ব্যবসায়ীরা।

ইজারাদার আসাদুজ্জামান সুমন বলেন, “দেবীগঞ্জ হাট জলপাইয়ের জন্য বিখ্যাত। পাশাপাশি বাতাবি লেবু ও পানসহ নানা পণ্যও বিক্রি হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে বড় কোম্পানির প্রতিনিধিরাও জলপাই ও বাতাবি লেবু কিনতে আসেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ জানান, “এই জলপাই হাটের কারণেই এলাকায় জলপাই ও বাতাবি লেবু চাষ বেড়েছে। আমরা চাষিদের নিয়মিত খোঁজখবর রাখছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।”

দেবীগঞ্জের এই জলপাই হাট এখন কেবল বেচাকেনার স্থান নয়, বরং উত্তরাঞ্চলের গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট