1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

একদিনে সারাদেশে ২৮৮ জনের ডেঙ্গু শনাক্ত,বরিশালে আক্রান্তের হার বেশি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
ডেঙ্গু, এডিস মশা
ডেঙ্গুতে একদিনে ২০৪ জন আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে নতুন করে ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জনই বরিশাল বিভাগে।

এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বুধবার (১১ জুন) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।

বিভাগভিত্তিক ডেঙ্গু রোগীর পরিসংখ্যান (গত ২৪ ঘণ্টা), বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১২ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ২৬৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর (২০২৫) এ পর্যন্ত ৪ হাজার ৮৩২ জন সুস্থ হয়েছেন।

চলতি বছরের সার্বিক চিত্র (১১ জুন পর্যন্ত), মোট আক্রান্ত: ৫ হাজার ৩১৩ জন, পুরুষ: ৬০.১ শতাংশ, নারী: ৩৯.৯ শতাংশ, মোট মৃত্যু: ২৩ জন।

আগের বছরগুলোর তুলনা, ২০২৪ সালে (১ জানুয়ারি – ৩১ ডিসেম্বর): মোট আক্রান্ত: ১,০১,২১৪ জন, মোট মৃত্যু: ৫৭৫ জন। ২০২৩ সালে (১ জানুয়ারি – ৩১ ডিসেম্বর): মোট আক্রান্ত: ৩,২১,১৭৯ জন, মোট মৃত্যু: ১,৭০৫ জন।

বর্তমানে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও বরিশাল বিভাগে আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, তাই সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার এখনই সময়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট