1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

দিঘলিয়ায় জামায়াতের ৫ দফা দাবিতে গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। মিছিলে বক্তারা শান্তি, কল্যাণ ও কুরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে গণ মিছিল ও পথসভা করেছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মোড়ল মার্কেটে পথসভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও জেলা শূরা সদস্য মাওলানা মুশফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য খান গোলাম রসুল।

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় দেশের মানুষের মাঝে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করতে। এজন্য আমাদের সকলকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও আহ্বান জানান, “আগামী জাতীয় নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে কুরআনের আলোকে বাংলাদেশ গড়ে তুলুন।”

এ সময় তিনি জুলাই শহীদদের স্বীকৃতি প্রদান ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন এবং ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন আমির মাওলানা দেলাওয়ার হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট