1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের ওপর হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা কালীগঞ্জে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এমপি আবু তালিবের

ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে গড়া লন্ডনভিত্তিক বিলাসপণ্য ব্র্যান্ড ২০২৫ সালের অক্টোবরে দেউলিয়া হয়ে লিকুইডেশনে গেছে। প্রায় ৯.৫ লাখ ইউরো দেনা নিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ হয়েছে।

কসময় বিশ্বের অন্যতম প্রভাবশালী করপোরেট শক্তি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উপমহাদেশে বাণিজ্য থেকে শাসনক্ষমতা—দুই ক্ষেত্রেই তাদের প্রভাব ছিল বিস্তৃত। প্রায় দেড় শতাব্দী আগে ব্রিটিশ শাসনের অবসানের মধ্য দিয়ে ঐতিহাসিক এই কোম্পানির কার্যক্রম শেষ হয়। এবার একই নাম ব্যবহার করে গড়ে ওঠা আধুনিক বিলাসপণ্যের ব্র্যান্ডটিও দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে–র এক প্রতিবেদনে জানানো হয়, লন্ডনভিত্তিক বিলাসপণ্য বিক্রির প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিমিটেড ২০২৫ সালের অক্টোবরে লিকুইডেশনে গেছে। প্রতিষ্ঠানটির মোট দেনা প্রায় ৯ লাখ ৫০ হাজার ইউরোর বেশি। এর মধ্যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত মূল কোম্পানির কাছে ৬ লাখ ইউরোর বেশি বকেয়া রয়েছে। এছাড়া প্রায় ১ লাখ ৯৩ হাজার ইউরো কর এবং প্রায় ১ লাখ ৬৩ হাজার ইউরো কর্মীদের পাওনা রয়েছে।

লন্ডনের মেফেয়ারের ৯৭ নিউ বন্ড স্ট্রিটে অবস্থিত কোম্পানিটির ফ্ল্যাগশিপ স্টোর বর্তমানে বন্ধ। দোকানটি ভাড়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটও অচল হয়ে পড়েছে। ফলে বিলাসবহুল চা, চকলেট, মসলা ও প্রিমিয়াম পণ্যের ব্যবসা কার্যত থেমে গেছে।

ঐতিহাসিকভাবে, ১৬০০ সালের ৩১ ডিসেম্বর ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ প্রথম–এর জারি করা সনদের মাধ্যমে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে এটি একটি জয়েন্ট-স্টক ট্রেডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।

পরবর্তীতে কোম্পানিটি উপমহাদেশে শাসনক্ষমতা অর্জন করে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনভার কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকারের হাতে ন্যস্ত হয়। ১৮৫৮ সালে শুরু হয় সরাসরি ব্রিটিশ রাজ। শোষণ, লুটপাট ও দুর্ভিক্ষের মতো ঘটনার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাসে একটি বিতর্কিত ও কুখ্যাত নাম হিসেবে পরিচিত। বাংলার দুর্ভিক্ষসহ বহু মানবিক বিপর্যয়ের সঙ্গে এই সময়কাল জড়িত।

২০১০ সালে ব্রিটিশ-ভারতীয় উদ্যোক্তা সাঞ্জিভ মেহতা কোম্পানিটির নামের স্বত্ব কিনে নেন। এরপর লন্ডনে বিলাসপণ্যের খুচরা ব্র্যান্ড হিসেবে এটি পুনরুজ্জীবিত করা হয়। মেফেয়ারে প্রায় ২ হাজার বর্গফুটের একটি দোকানে উচ্চমানের চা, চকলেট, মিষ্টান্ন, মসলা ও অন্যান্য প্রিমিয়াম পণ্য বিক্রি শুরু হয়।

তবে ইতিহাসের মতো আধুনিক সংস্করণও শেষ পর্যন্ত ব্যবসায় টিকে থাকতে পারল না। অর্থনৈতিক চাপে পড়ে প্রতিষ্ঠানটি লিকুইডেশনে চলে গেছে।

বিশ্লেষকদের মতে, ঐতিহাসিক নামের প্রতি কৌতূহল থাকলেও বাজার প্রতিযোগিতা ও আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে ব্র্যান্ডটি টেকসই হতে পারেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট