1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঈদের পর রাজধানীর বাজারে চাল ও গরুর মাংসের দাম বেড়েছে, কমেছে মুরগি ও ডিম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
ঈদের পর রাজধানীর বাজারে চাল ও গরুর মাংসের দাম বেড়েছে, কমেছে মুরগি

ঈদুল আজহার পর রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে চাল ও গরুর মাংসের দাম বেড়েছে, তবে ব্রয়লার মুরগি, ডিম ও সবজির দাম কমে ক্রেতাদের স্বস্তি দিয়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, নিত্যপণ্যের দামে ঈদের আগে-পরে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে।

ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন মোকামে ৫০ কেজির বস্তাপ্রতি চালের দাম ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার খুচরা বাজারেও। এখন মোটা চাল যেমন বিআর-২৮ ও পারিজা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৮-৬২ টাকা, সরু চালের মধ্যে জিরাশাইল ৭৪-৭৮ টাকা, মিনিকেট ৭৬-৮০ টাকা, আর কাটারিভোগ ৭০-৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

রামপুরা বাজারের চাল ব্যবসায়ী জুবায়ের আলী বলেন, “ঈদের পর চালকল মালিকরা দাম বাড়িয়েছেন। ধানের দাম বেড়েছে, এই অজুহাতে চালের দামও বাড়ানো হয়েছে।”

বাজারে ক্রেতা কম থাকায় ও কোরবানির পর ঘরে মাংস থাকায় ব্রয়লার মুরগি ও ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্রয়লার মুরগি: ১৫০-১৬০ টাকা/কেজি, ঈদের আগে ছিল: ১৭০-১৮০ টাকা/কেজি, সোনালি মুরগি: ২৬০-২৮০ টাকা/কেজি, ডিম: ১২০-১৩০ টাকা/ডজন, এই দামে বেশ খুশি ক্রেতারা। তবে বিক্রেতারা জানিয়েছেন, চাহিদা কম থাকায় দাম নিম্নমুখী।

রাজধানীর বাজারে মাছ ও সবজির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। পটল, ঢ্যাঁড়স, ঝিঙে: ৫০-৬০ টাকা/কেজি, কিছু মোবাইল ভ্যান বা হাটে দামে আরও ছাড় মিলছে। এই দামে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

অন্যদিকে গরুর মাংস ও খাসির মাংসের দাম বাড়তি রয়েছে। গরুর মাংস: ৭৮০-৮০০ টাকা/কেজি, খাসির মাংস: ১,২৫০ টাকা/কেজি, ছাগলের মাংস: ১,১০০ টাকা/কেজি।

সেলিনা হোসেন নামে এক গৃহিণী বলেন, “এক কেজি গরুর মাংস নিয়েছি ৮০০ টাকায়। দাম বেশি, কিন্তু কিছু করার নেই। দোকানিরা দাম কমাচ্ছে না।”

ঈদের পর রাজধানীর বাজারে কিছু নিত্যপণ্যের দাম বাড়লেও বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে, যা কিছুটা হলেও সাধারণ মানুষের বাজার খরচ নিয়ন্ত্রণে রাখছে। তবে চাল ও গরুর মাংসের দামে লাগাম টানতে না পারলে সামগ্রিক বাজারে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট