1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঈদের ছুটিতে শ্রীমঙ্গলে পর্যটকের ঢল, হোটেল-রিসোর্টে শতভাগ বুকিং

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
ঈদের ছুটিতে শ্রীমঙ্গলে পর্যটকের ঢল, হোটেল-রিসোর্টে শতভাগ বুকিং

প্রচণ্ড গরম উপেক্ষা করে ঈদুল আযহার ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা প্রকৃতির লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সবুজে ঘেরা চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বধ্যভূমি একাত্তর, বিটিআরআই, সিতেশ বাবুর চিড়িয়াখানাসহ নানা দর্শনীয় স্থানে ভিড় করছেন হাজারো ভ্রমণপিপাসু।

জানা গেছে, প্রতিদিন শ্রীমঙ্গলে ১০ থেকে ১৫ হাজার পর্যটকের আগমন ঘটছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসা দর্শনার্থীদের চোখেমুখে ছিল প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস।

ঢাকা থেকে আগত পর্যটক মো. হুমায়ূন কবীর বলেন, “উত্তরার যানজট আর কোলাহল ছেড়ে শ্রীমঙ্গলের নির্মল বাতাসে এসে সব ক্লান্তি দূর হয়ে গেছে।”

রাজশাহী থেকে আসা রিয়াজুল ইসলাম জানান, “পরিবারসহ এই মনোরম প্রকৃতির মাঝে কাটানো সময়টি অসাধারণ। চা-বাগান, পানবাগান ও খাসিয়া পুঞ্জি আমাদের মুগ্ধ করেছে।”

সিলেটের বিয়ানীবাজার থেকে আগত ফেরদৌসি রহমান বলেন, “শ্রীমঙ্গলের প্রাকৃতিক পরিবেশ পরিবারের জন্য দারুণ উপযোগী।”

গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী মো. সেলিম আহমেদ জানান, “শ্রীমঙ্গলে প্রায় ৫ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। সব হোটেল ও রিসোর্টে শনিবার (১৪ জুন) পর্যন্ত শতভাগ বুকিং।”

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এর জেনারেল ম্যানেজার মো. আরমান খান জানান, “আমাদের ১৩৫টি কক্ষে প্রায় ৪০০ পর্যটক থাকতে পারে। আগামী শনিবার পর্যন্ত শতভাগ বুকিং রয়েছে। তবে কোনো বিদেশি পর্যটক নেই।”

স্থানীয়রা জানান, “ঈদের ছুটিতে শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের প্রাণচাঞ্চল্য ফিরেছে, যা কর্মসংস্থান ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ওসি মো. কামরুল হাসান চৌধুরী জানান, “ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

এছাড়া সিতেশ বাবুর চিড়িয়াখানায় ঈদের দিন সকাল-বিকেল উপচে পড়া ভিড় ছিল। অনেকে লাউয়াছড়া উদ্যানে ট্রেন লাইনের ওপর হেঁটে বনভ্রমণের আনন্দ উপভোগ করেছেন।

ঈদুল আযহার ছুটিতে পর্যটকদের আগমন শ্রীমঙ্গলকে করে তুলেছে উৎসবমুখর। প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপত্তা এবং পর্যটন সুবিধার সমন্বয়ে শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট