1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

আট দলীয় জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি, রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে যুক্ত হয়েছে কর্নেল (অব.) অলি আহমদের এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন করে জোটে যোগ দেওয়া দল দুটি হলো— কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দুই দলের জোটভুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে নতুন সদস্য দলের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঘোষণায় জানানো হয়, বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে সামনে রেখে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে এই দুই দল আট দলীয় জোটে যুক্ত হয়েছে। এতে জোটের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এই জোটে অন্তর্ভুক্ত ছিল মোট আটটি রাজনৈতিক দল। সেগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

নতুন করে এলডিপি ও এনসিপি যুক্ত হওয়ায় জোটটির রাজনৈতিক গুরুত্ব ও প্রভাব আগামী দিনে আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচন ও যুগপৎ রাজনৈতিক কর্মসূচিতে এই জোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট