1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানেই ৫০ সংরক্ষিত নারী আসনের নির্বাচন, ঈদের আগেই তফসিল ঘোষণা: ইসি কালীগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালী ও আলোচনা সভা কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন

রমজানেই ৫০ সংরক্ষিত নারী আসনের নির্বাচন, ঈদের আগেই তফসিল ঘোষণা: ইসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
নতুন নির্বাচন কমিশন রোববার শপথ নেবে

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদের আগেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা বেশি সময় নেব না। ঈদের আগেই তফসিল ঘোষণা করা হবে।”

কোন দল কতটি সংরক্ষিত নারী আসন পেতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একটি আসন পেতে হলে কোনো দলকে সাধারণ নির্বাচনে অন্তত ৬টি সংসদীয় আসনে জয়ী হতে হবে। সাধারণ আসনে প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ফলাফলের মধ্যে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়লাভ করেছে ৬টি আসনে। তবে আইনি জটিলতার কারণে দুটি আসনের ফলাফল এখনো ঘোষণা হয়নি।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণার পর দলগুলো তাদের প্রার্থী মনোনয়ন ও কৌশল নির্ধারণে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট